বাজার ও বাজার বিভক্তিকরণ
1. মি. আজমল বিদেশ থেকে দু’ধরনের পণ্য আমদানি করেন এবং নিজস্ব ব্র্যান্ড ব্যবহার করে দেশীয় বাজারে বিক্রয় করেন। প্রথম ধরনের পণ্য হলো- টুপি, তসবিহ ও জায়নামাজ যা ঈদের পূর্বে আমদানি করেন এবং দ্বিতীয় ধরনের পণ্য হলো- শাঁখা, সিঁদুর ও ধুতি যা দূর্গাপূজার আগে আমদানি করেন।
মি. আজমল বাজার বিভিক্তকরণের কোন ভিত্তিকে গুরুত্ব দিয়েছেন?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিসেস সিলমা ছোটদের পোশাক বানিয়ে বিভিন্ন দোকানে বিক্রয় করেন। আরামদায়ক নানা বয়সী শিশুদের জন্য পোশাক তৈরীর ফলে বাজারে তার পণ্যের চাহিদা রয়েছে এবং প্রচুর অর্ডার পেয়ে থাকেন। বর্তমানে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ আয়ের মানুষের জন্য পোশাক তৈরি সিদ্ধান্ত নিয়েছেন।
শীতল ওয়াটার লি: কোম্পানি বোতলজাত খাবার পানি উৎপাদন ও বিপণন করে। ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে তারা সমগ্র বাজারকে শহর, উপশহর এবং গ্রাম এই তিনটি ভাগে ভাগ করে। এছাড়া তারা ক্রেতাদের সাথে সংগতি রেখে মূল্য নির্ধারণ করে। কিন্তু বাজারে শক্তিশালী বিকল্প প্রতিযোগী থাকায় খুব বেশি মুনাফা অর্জন করতে পারছে না। এ অবস্থায় প্রতিষ্ঠানটি বিক্রি বাড়ানো নিয়ে চিন্তিত।
বাজার বিভক্তিকরণের আচরণিক ভিত্তির উপাদান হলো-
i. জীবন ধাঁচ
ii. পণ্যের প্রতি মনোভাব
iii. ব্যবহারের হার
নিচের কোনটি সঠিক?
‘ক্রিয়েটিভ ইলেকট্রনিকস লি.' সমাজের মানুষকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণিতে বিভক্ত করে ভিন্ন ভিন্ন দামের মোবাইল উৎপাদন করে বাজারে বিক্রি করে।
‘ক্রিয়েটিভ ইলেকট্রনিকস লি.” বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছে?