বিমা ব্যবসার মূলনীতিসমূহ
1.
মি. আবিরের একটি রপ্তানিমুখী গার্মেন্টস আছে। তিনি ১,০০,০০,০০০ টাকা দিয়ে একটি বিমা কোম্পানির নিকট বিমা করেন। প্রতিষ্ঠানটি দুর্ঘটনায় পুরোপুরি ধ্বংস হয় এবং মি. আবির বিমাদাবি উপস্থাপন করলেন। বিমাকারী দাবির সমুদয় অর্থ পরিশোধ করলেন। শুরুতে তিনি উদ্ধারকৃত দ্রব্যগুলো বিমা কোম্পানিকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেও কিন্তু শেষে বাধ্য হন।
ঝুঁকি কী?
বিমাকে কেন ক্ষতিপূরণের চুক্তি বলা হয়?
উপরিউক্ত সম্পত্তি হস্তান্তর বিমার কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।
মি. আবিরের উদ্ধারকৃত দ্রব্য দাবি করার কোনো অধিকার নাই”— তুমি কি এই উক্তিটির সাথে একমত? মন্তব্য কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
তুলি তার প্রবাসী বোন মিলির বাড়ি নিজ নামে বিমা করতে চাইলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে। পরে মিলির নামে বিমা করানো হয়। কিছুদিন পরে বাড়িটি একদিকে হেলে পড়লে বিমা কোম্পানি তদন্ত করে জানতে পারে যে ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে।
জনাব নাসিমের দুইটি গাড়ি রয়েছে। প্রথম গাড়িটি ১০ লক্ষ টাকায় বিমা করা ছিল। পরবর্তীতে দুর্ঘটনায় পতিত হলে বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে গাড়িটি নিয়ে যায়। অন্যদিকে, ২০১৫ সালে ২য় গাড়িটির প্রথম রেজিস্ট্রেশন করা হয়। কিন্তু তিনি উক্ত গাড়িটি ২০১৯ সালে প্রথম রেজিস্ট্রেশন করেছেন মর্মে কাগজপত্র দেখিয়ে একটি বিমাপত্র গ্রহণ করেন। পরবর্তীতে গাড়িটি দুর্ঘটনায় পতিত হলে বিমা কোম্পনি বিমা দাবি
পরিশোধে অস্বীকৃতি জানায়।
মি. সিহান তার বাবার সাথে একই বাড়িতে থাকেন। বাড়িটি মি. সিহানের বাবার নামে। ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কথা চিন্তা করে মি. সিহান বাড়িটি বিমা করতে গেলে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন মি. সিহানের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর মি. সিহান বিমা কোম্পানিকে না জানিয়ে বাড়ির ২য় তলার কাজ শুরু করেন। ২য় তলার কাজ শেষ হওয়ার পরপরই বাড়িটি এক পাশে হেলে গেছে। মি. সিহানের বাবা বিমা দাবি করলে বিমা কোম্পানি বিমা দাবি পূরণে অস্বীকৃতি জানায়।
একজন কারখানার মালিক তার কারখানার সম্ভাব্য ক্ষতির কথা ভেবে কারখানার জন্য ৫ লক্ষ টাকার বিমা করেছিলেন। কারখানাটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এবং মালিক বিমাদাবি পেশ করেন। বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। দুর্ঘটনায় কারখানার আংশিক ক্ষতিগ্রস্ত সম্পত্তি বিমা কোম্পানি দাবি করায় প্রথমে মালিক তা হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তা বিমা কোম্পানিকে হস্তান্তর করেন।