বাহক চেক, হুকুম চেক ও দাগকাটা চেক
1.
মি. আবেদ একজন ব্যবসায়ী। তিনি মাল বিক্রয় করে করিমের নিকট হতে চেকের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন। তিনি দুটি চেক সংগ্রহ করেন যার একটি ৩ লক্ষ টাকার এবং অন্যটি ৮ লক্ষ টাকার। ৩ লক্ষ টাকার চেকটি হতে তিনি সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। কিন্তু ৮ লক্ষ টাকার চেকটি হতে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন না। এই ৮ লক্ষ টাকা তার ব্যাংক হিসাবে জমা হয়।
চেক কী?
বিনিময় বিল বলতে কী বোঝ?
উদ্দীপকের আলোকে ৮ লক্ষ টাকার চেকটি কোন ধরনের চেক? ব্যাখ্যা কর।
“৮ লক্ষ টাকার চেকটি ৩ লক্ষ টাকার চেক অপেক্ষা অধিক নিরাপদ” উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব জহির তার পাওনাদার জনাব তরিকুলকে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। জনাব জহির চেকের ওপর রাম কোণে দুটি আড়াআড়ি দাগ টেনে ‘প্রাপকের হিসাব' লিখে দেন। জনাব তরিকুল তার পাওনাদার কবিরকে দুই মাসের মধ্যে ১ লক্ষ টাকা পরিশোধের ওয়াদাপত্র প্রেরণ করেন।
মি. রহিম একজন ব্যবসায়ী। তিনি তার পাওনাদারের নিকট থেকে একটি চেক পান যার বাম পাশে আড়াআড়িভাবে দুটি দাগের মধ্যে 'হস্তান্তরযোগ্য নয়' কথাটি লেখা ছিল। চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ম্যানেজার সাহেব সরাসরি চেকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন তবে টাকা উঠানোর জন্য তিনি মি. রহিমকে একটি সহজ উপায় বলে দেন।
মতিঝিলের স্বনামধন্য ব্যবসায়ী জনাব আজাদ সাহেব তার বন্ধু জনাব স্বপনকে এমন একটি চেক প্রদান করেন, যা শুধু জনাব স্বপনই ব্যবহার করতে পারবেন। একইভাবে জনাব আজাদ তার পাওনাদার জনাব শান্তকে একটি চেক প্রদান করেন। তবে উক্ত চেকটি ব্যবহার করে জনাব শান্ত শুধু রূপালী ব্যাংকের ফার্মগেট শাখায় তার হিসাবের মাধ্যমেই অর্থ উত্তোলন করতে পারবেন।
জনাব জুয়েল ঢাকা শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার নিকট পাওনা টাকা বাবদ জনাব আজাদের বরাবর ৮ লক্ষ টাকার একটি চেক ইস্যু করেন। চেকটি জনাব জুয়েল ব্যক্তিগত সহকারীর মাধ্যমে প্রেরণ করেন। কিন্তু জনাব জুয়েলের ব্যক্তিগত সহকারী ব্যাংক থেকে টাকা
উত্তোলন করে পালিয়ে যায়।