কেন্দ্রিয় ব্যাংক ও এর কার্যাবলি
1. মি. আলম একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত, যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে মি. শিহাবের প্রতিষ্ঠানটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের এই আমানত হিসাবে জমা রাখে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে
বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে।
অনলাইন ব্যাংকিং কী?
কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?
মি. আলম কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো
মি. শিহাবের আর্থিক প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নে কী ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সাবা সদ্য একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পান যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ ও সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করে। সাবার বন্ধু নিশাও অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন যারা জনগণের অর্থ আমানত রাখে ও স্বল্পমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে।
মতি ও তুহিন দুটি আলাদা ব্যাংকের কর্মকর্তা। তাদের ব্যাংকের কার্যক্রমের ওপর তারা কথা বলছিল। মতি বলল, প্রতি বছর ঈদের আগে আমাদের ব্যাংক পর্যাপ্ত পরিমাণে নতুন নোট বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়ে। গত বছর মুদ্রাস্ফীতির সময় খোলাবাজারে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তুহিন বলল, আমাদের ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষক, ব্যবসায়ী, শিল্পপতি সবার কাছে ঋণ বিতরণ করেন। আন্তর্জাতিক বাণিজ্যেও আমাদের ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জিলানী সাহেব ও হাক্কানী সাহেব দুই ভাই। তারা দুইজন ব্যাংকে কর্মরত। ছুটির দিনে এক আত্মীয় তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে ব্যাংক থেকে ঋণ পাওয়ার ব্যাপারে জিলানী সাহেবের সাথে আলোচনা করেন। জিলানী সাহেব বললেন, তিনি এমন একটি ব্যাংকে চাকরি করেন, যা সাধারণ জনগণকে ঋণ দেয় না বরং দেশের আর্থিক নীতি প্রণয়ন, নোট প্রচলনসহ সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। জিলানী সাহেব তার আত্মীয়কে হাক্কানী সাহেবের নিকট পাঠান। হাক্কানী সাহেব তার কর্মরত ব্যাংক থেকে তাদের আত্মীয়কে ঋণ পেতে আশ্বস্থ করেন।
মামুন সাহেব একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন এবং বাবা-মা, ছেলে- মেয়েসহ অনেকটা কষ্টেই সংসার পরিচালনা করেন। বাসার রেফ্রিজারেটরটি নষ্ট হওয়াতে তার এক বন্ধুর কাছে টাকা ধার চাইলেন। তার বন্ধু তাকে একটি ব্যাংকে নিয়ে গেলেন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে রেফ্রিজারেটর ক্রয় করলেন। ব্যাংক কর্মকর্তার মাধ্যমে তিনি জানতে পারলেন যে, এ ব্যাংক জনগণের সঞ্চয় জমা রাখে। ছোটখাটো ব্যবসা করতে ব্যক্তিগত জামিনের বিপরীতে ঋণ প্রদান করে। এছাড়াও এ ধরনের ব্যাংক সমাজসেবার ক্ষেত্রে নানাবিধ কার্য সম্পাদন করে। মামুন সাহেবের জন্য বন্ধু ফয়সাল যে ব্যাংকে চাকরি করেন সে ব্যাংক দেশের অর্থবাজার নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, মুদ্রা প্রচলন প্রভৃতি কাজ করে থাকে ।