কর্মী সংগ্রহ
1. মিসেস রিতা 'কিউ' বলপেন লি.-এর মানবসম্পদ ব্যবস্থাপক। কোনো পদ শূন্য হলেই তিনি পদোন্নতির মাধ্যমে পূরণ করার চেষ্টা করেন অথবা মালিকের বা
কর্মকর্তগণের আত্মীয়-স্বজনদের মধ্য হতে কাউকে নিয়োগ দেন। এতে সকল কর্মকর্তা এবং মালিকপক্ষ বেশ খুশি। অথচ ক্রমে ক্রমে প্রতিষ্ঠান লাভের পরিবর্তে লোকসানের দিকে ধাবিত হচ্ছে।
পদোন্নতির ভিত্তি কয়টি?
প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে-ব্যাখ্যা করো।
উদ্দীপকের মানবসম্পদ ব্যবস্থাপক কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো।
কর্মী সংগ্রহের উৎসের সাথে ব্যবসায়ের লাভ-লোকসানের কোনো সম্পর্ক আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. আমান ও মি. সুজন ভিন্ন ভিন্ন দুইটি প্রতিষ্ঠানের মালিক। মি. আমান তার প্রতিষ্ঠানের কোনো পদ শূন্য হলে অপেক্ষাকৃত যোগ্য কর্মীকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে উক্ত শূন্যপদ পূরণ করে থাকেন। অপরদিকে মি. সুজন তার প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিপুলসংখ্যক কর্মীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য কর্মী বাছাই করেন। পরে কর্মীদেরকে সমপর্যায়ের বিভিন্ন পদে বাস্তব কাজ করার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে অল্প সময়েই কর্মদক্ষ করে তোলেন।
জনাব প্রদীপ একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানের একজন দক্ষ কর্মচারী অন্য একটি প্রতিষ্ঠানে বেশি বেতন ও সুযোগ-সুবিধা পেয়ে চলে যায়। ফলে তিনি কিছু সমস্যার সম্মুখীন হন। এজন্য শূন্যপদ পূরণ এবং পুরাতন অভিজ্ঞ কর্মীদের ধরে রাখার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
সম্প্রতি উৎপাদন ব্যবস্থাপক এবং কর্মী-৫ এর পদ দুটো শূন্য হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যান পদ দুটো পূরণের ব্যবস্থা গ্রহণ করেছেন।
মি. হালিম এবিসি ইন্ডাস্ট্রিজের মানবসম্পদ ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানে ৩০ জন মেশিন সুপারভাইজার দরকার। তিনি একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। নিয়োগের সামগ্রিক প্রক্রিয়া অনুসরণ করে কাঙ্ক্ষিত সংখ্যক কর্মী নিয়োগ দান করলেন। এই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার কারণে পুরাতন কর্মীদের মধ্যে কিছু অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। তিনি ভাবছেন এ ব্যাপারে সকলের সাথে কথা বলবেন।