অংশীদারি ব্যবসায়ের বিষয়াবলি
1. মূলধন অনুপাতে লাভ- লোকসান বণ্টনের নিমিত্তে জনি, রনি ও সাব্বির মিলে ব্যবসায় শুরু করে। তাদের মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১,৪০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা। বছর শেষে ব্যবসায়ে ৪৪,০০০ টাকা লাভ হয়।
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আলিম, তমাল ও জামাল অংশীদারিত্বের ভিত্তিতে একটি ইলেকট্রনিক্সের দোকান প্রতিষ্ঠা করেছে। অন্যরা মূলধন দিলেও তমাল কোনো মূলধন দিতে পারেনি। তবে এ ব্যবসায়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জামাল জানিয়েছে চাকুরি করার কারণে ব্যবসায়ের দৈনন্দিন কাজে সে অংশ নিতে পারবে না। তবে আলিম ও তমালের প্রতি তার যথেষ্ট আস্থা ও বিশ্বাস রয়েছে।
মি. ইমন, রিমন ও রানা তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যথাক্রমে ১০,০০০-, ১৫,০০০/- ও ২০,০০০ টাকা নিয়ে লিখিত চুক্তি করে একটি অংশীদারি ব্যবসায় শুরু করেন। রিমন মূলধন বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করে না। লাভ-ক্ষতি বণ্টন নিয়ে চুক্তিতে কোনো কিছু উল্লেখ নেই। বছর শেষে তাদের মুনাফা হয় ৪৮,০০০ টাকা। রানা মুনাফা হিসেবে কত টাকা পাবে?
ক, খ, গ তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। লাভ-লোকসান বণ্টন নিয়ে পূর্বের কোনো সমঝোতা না থাকায় ক বন্ধুটি অধিক মুনাফা দাবি করে। অন্যদিকে করিম নামের একজন দেনাদার ৫০,০০০ টাকা দেনা পরিশোধ করছে না। ফলে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন?
হাসিব ও নাভিদ দুই বন্ধু। একবার থাইল্যান্ড থেকে বিভিন্ন প্রসাধন সামগ্রী এনে বাংলাদেশে বিক্রি করেন। লাভের পরিমাণ প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় তারা ব্যবসায়টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে তাঁরা ভোক্তাদের বিভিন্ন পদ্ধতিতে পণ্যের গুণাগুণ সম্পর্কে অবহিত করে।
উদ্দীপকে দুই বন্ধুর ব্যবসায়টি -
i. সাধারণ অংশীদারি প্রতিষ্ঠান
ii. বাণিজ্য কাজের সাথে জড়িত
iii. রূপগত উপযোগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?