পরিকল্পনার প্রকারভেদ
1. যমুনা লিমিটেড আগামী বছর ১০% বিক্রয় বৃদ্ধি করতে চায়। সে লক্ষ্যে কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব উৎপল সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপকগণের মাধ্যমে উৎপাদন, ক্রয়, বাজারজাতকরণ, বিক্রয়, অর্থ ও মানবসম্পদ বিভাগে আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করেন। পরবর্তীতে তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য পণ্য সারিতে আরও পাঁচটি পণ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সিদ্ধান্ত গ্রহণ কী?
পরিকল্পনা অঙ্গন বলতে কী বোঝায়?
উদ্দীপকে জনাব উৎপল সংগঠনের কাঠামোভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন? ব্যাখ্যা করো।
পণ্য সারিতে আরও পণ্য অন্তর্ভুক্তি কোন ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা? ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. মামুন সাভারে একটি গেঞ্জি তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি প্রতিযোগী প্রতিষ্ঠানের অবস্থা, ক্রেতার চাহিদা, কাঁচামালের প্রাপ্যতা সম্পর্কে সঠিকভাবে অবগত হন এবং তা বিশ্লেষণ করেন। কারখানা প্রতিষ্ঠার প্রথম বছরে এক লক্ষ গেঞ্জি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং সে অনুযায়ী উৎপাদন ব্যবস্থাপককে নির্দেশ দেন। উৎপাদন ব্যবস্থাপক উৎপাদনের যাবতীয় উপকরণের সমন্বয়ে নির্দিষ্ট প্রক্রিয়ায় উৎপাদনের কর্মপন্থা ঠিক করেন। ফলে বছর শেষে কারখানায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়। মি. মামুন উৎপাদিত গেঞ্জি বিক্রি করে লাভবান হন।
মি. রূপম একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের এমডি। বাজারজাতকরণের কিছু কিছু ক্ষেত্রে তিনি সাধারণ নির্দেশনা অনুসরণ করেন। কিন্তু বায়ারদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিতে গিয়ে মাঝে মাঝে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে হয়। সে কারণেই তিনি ব্যবসায়ে বেশ উন্নতি করতে সক্ষম হয়েছেন।
বিসি ফেব্রিক্স লিমিটেড দেশের স্বনামধন্য একটি ফ্যাশন হাউস। প্রতিষ্ঠানটি দেশের চাহিদার ওপর ভিত্তি করে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তাদের উৎপাদন পরিকল্পনা তৈরি করে। কিন্তু ২০১৮ সালে বাজারে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা কমে যায়। এমতাবস্থায়' প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুন মাসে তাদের গৃহীত পরিকল্পনাটি পুনঃমূল্যায়নের পর নতুন কৌশল অবলম্বন করে তাদের উৎপাদন কাজ পরিচালনা করে।
মুন ইলেকট্রনিক্স লি. ২০২৩ সালের সভায় ২০৩০ সালের মধ্যে তাদের বর্তমান ব্যবসায় ৪০-৬০% বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। সেই লক্ষ্যে উৎপাদিত পণ্য যেন দ্রুত বিক্রি হয়ে যায় তার দিকে যথাযথ নজর দেওয়া হচ্ছে। তাছাড়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মরতদের মুনাফার একটি অংশ প্রদান, পণ্যের নতুন নতুন বৈশিষ্ট্য যোগসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।