বঙ্গভঙ্গ
1. রহিমপুর উপজেলার সবচেয়ে বড় একটি ইউনিয়ন হলো আলীনগর। তাই একজন চেয়ারম্যানের পক্ষে সমগ্র ইউনিয়ন পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এজন্য কর্তৃপক্ষ প্রশাসনিক সুবিধার্থে আলীনগরকে পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। এতে পূর্ব আলীনগরবাসী খুশি হয়। কারণ তাদের দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটবে। কিন্তু পশ্চিম আলীনগরবাসী এই সিদ্ধান্তে হতাশ হয়। কারণ তাদের প্রভাব কমে যাবে। তাই তারা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। ফলে কর্তৃপক্ষ সিদ্ধান্তটি বাতিল করে।
ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় কখন?
দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
উদ্দীপকের উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
'উক্ত ঘটনাটি তৎকালীন ব্রিটিশ-ভারতের রাজনৈতিক চেতনার এক নতুন দিক উন্মোচন করে।'-উক্তিটি বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিশাল আয়তনে গঠিত অঞ্চলের প্রশাসক ছিলেন জনাব ইসমাইল। তার একার পক্ষে বিশাল অঞ্চলের উন্নয়ন ও আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হচ্ছিল। এর ফলে
কর্তৃপক্ষ বিশাল অঞ্চলকে ‘ক’ ও ‘খ’ অঞ্চলে বিভক্ত করে। এতে ‘ক’ অঞ্চলের জনগণ খুশি হলেও ‘খ’ অঞ্চলের জনগণ তীব্র বিরোধিতা করে। ফলে দুই অঞ্চলকে পুনরায় একত্রীকরণ করা হয়।
জনাব 'ক' বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি বাঙালি জাতিকে স্বৈরশাসনের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে শাসকগোষ্ঠীর নিকট প্রাদেশিক স্বায়ত্তশাসন, পৃথক মুদ্রা ব্যবস্থাসহ কয়েকটি বিষয় সম্বলিত এক ঐতিহাসিক কর্মসূচি পেশ করেন।
বিশাল আয়তনে গঠিত অঞ্চলের প্রশাসক ছিলেন মি. ডেভিট। তার একার পক্ষে বিশাল আয়তন বিশিষ্ট অঞ্চলের উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করা সম্ভব ছিল না। ফলে কর্তৃপক্ষ উক্ত অঞ্চলকে 'ক' ও 'খ' দু'টি অঞ্চলে বিভক্ত করে প্রশাসক নিয়োগ করেন। এতে 'ক' অঞ্চলের জনগণ খুশি হলেও ‘খ’ অঞ্চলের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় ।
প্রশাসনিক কার্যের সুবিধার্থে কর্তৃপক্ষ 'ক' নামক অঞ্চলটিকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করে। এতে দক্ষিণ অঞ্চলের মানুষ আনন্দিত হয়। কিন্তু উত্তর অঞ্চলের মানুষ এই সিদ্ধান্তে হতাশ হয়। তাই তারা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। ফলে কর্তৃপক্ষ সিদ্ধান্তটি বাতিল করে।