সূরা ইনশিরাহ,তীন,মাউন
1. রাফসান একজন মেধাবী শিক্ষার্থী। সে স্নাতক পাস করার পর নানা জায়গায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অল্প পুঁজি দিয়ে সে সততা ও ধৈর্যের সাথে ব্যবসা শুরু করে। কিছুদিন পর বড় ব্যবসায়ী হিসেবে তার জীবনে সমৃদ্ধি এসেছে। তার এ অবস্থা দেখে স্থানীয় ইমাম সাহেব বলেন, তুমি এভাবে সততার সাথে ব্যবসা চালিয়ে যাও, তাহলে পরকালে জিহাদে আত্মদানকারী ব্যক্তির মতো মর্যাদা পাবে।
কিয়াস কাকে বলে?
"আমিই কুরআন নাযিল করেছি এবং অবশ্যই আমিই এর সংরক্ষক।”- ব্যাখ্যা করো।
রাফসানের জীবনে কোন সূরার শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা সংশ্লিষ্ট হাদিসের আলোকে নিরূপণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জিসান সাহেব এলাকার একজন সম্ভ্রান্ত ও সকলের প্রিয় ব্যক্তি। তিনি একদিন দেখলেন, কিছু সন্ত্রাসী তার এলাকার জারিফকে ধাওয়া করছে। জারিফ তাদের থেকে বাঁচার জন্য জিসান সাহেবের নিকট আশ্রয় চাইলে তিনি তাকে আশ্রয় দেয়। সন্ত্রাসীরা তাকে নিতে চাইলে তিনি তাদের হাতে তাকে দিতে অস্বীকার করেন। জিসান সাহেবের বন্ধু মিজান সাহেব ইসলামের বিধিবিধান পালনের পাশাপাশি অসহায় ও সাহায্য প্রত্যাশী ব্যক্তিবর্গকে প্রচুর দান-খয়রাত করেন। ইয়াতিম-ভিক্ষুকদের সাথে সুন্দর ব্যবহার করেন।
সূরা আল-ইনশিরার আয়াত সংখ্যা কত?
যায়তুন শব্দের অর্থ কী?
জনাব হেদায়েত সাহেব একজন শিল্পপতি। তিনি অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করেন। ইয়াতিম-অসহায় লোকদেরকে পেলে তাদের মাথায় হাত বুলিয়ে দেন। সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করেন। কখনো তাদের সাথে ধমকের সুরে কথা বলেন না। তারই স্ত্রী মিসেস সুলতানা নিজ সংসারের ব্যাপারে খুবই যত্নশীল। কোনো প্রতিবেশী মহিলা গৃহস্থালির প্রয়োজনীয় কোনো দ্রব্য সাহায্য চাইলে তিনি সহযোগিতা করেন।