প্রকল্পের প্রয়োজনীয়তা
1.
রাহিন সাহেব অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অফিসের সহকর্মীরা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। রাহিন সাহেবকে দেখে ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেন যে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। রাহিন সাহেবকে ডাক্তার কতগুলো পরীক্ষা করতে বললেন। পরীক্ষার রিপোর্টে দেখা যায় সত্যিই রাহিন সাহেবের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন।
প্রকল্প কাকে বলে?
কাজ চালানো প্রকল্প কেন প্রয়োজন?
উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো।
উদ্দীপকে কি প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রফিক বললো, আমার ল্যাপটপটি হারানোর পর আমি হাতের ও পায়ের ছাপ দেখে চোর শনাক্ত করি। বেলাল বললো, কোনো বিষয়কে যথার্থভাবে জানতে হলে পর্যাপ্ত তথ্য থাকতে হবে। যেমন— ঘটনা নিরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন ইত্যাদি।
ঘটনা-১: সুফিয়ান সাহেব অফিস থেকে বাসায় ফেরার পর দেখলেন যে, তাঁর পকেটে রাখা মোবাইলটি নেই। এতে তিনি ধারণা করলেন, মোবাইলটি হয় ব্যাগে রয়ে গেছে না হয় অফিসের টেবিলেই রয়ে গেছে।
ঘটনা-২: এ বছর হঠাৎ করে বাজারে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় শাহানা বেগম ভাবলেন, সাগরে হয়তো ইলিশের উৎপাদন কমে গেছে।
নিচের উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
সজল আকাশকে বলল, 'তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তার সঠিক ভিত্তি নেই। এতে কোনো পরীক্ষণ, নিরীক্ষণ ও অনির্দেশ যাত্রা নেই।' আকাশ বলল, 'আমি তো শুধু অবাধ অভিজ্ঞতা ও ব্যতিক্রমহীন দৃষ্টান্তের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়েছি। কাজল বলল, 'আমি তো কয়েকটি ঘটনাকে একসাথে করে সিদ্ধান্ত নেই।'
নিয়তির ছোট ভাই নিপুণ খেতে চায় না। তাই তার মা প্রায়ই বিভিন্ন কিছুর ভয় দেখিয়ে খাওয়ান। একদিন তিনি নিপুণকে বললেন- “তাড়াতাড়ি খাও সোনা, না খেলে ভূত এসে খেয়ে ফেলবে।"
নিয়তির বাবা কিছু আপেল কিনে আনলেন। আপেল ফরমালিনযুক্ত কি না তা দেখার জন্যে ২ সপ্তাহ রেখে দিলেন। দেখলেন ২ সপ্তাহ পরও আপেলে একটুও পঁচন ধরেনি। তিনি সিদ্ধান্ত নিলেন যে, আপেলগুলো ফরমালিনযুক্ত।