সরলরৈখিক সংগঠন
1.
রিতা ও মিতা দুই বন্ধু। তারা দুটি প্রতিষ্ঠানের মালিক ও নির্বাহী। রিতার প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থেকে কার্য সম্পাদন করে। অন্যদিকে মিতার প্রতিষ্ঠানে তাকে সহায়তা করার জন্য কয়েকজন ব্যক্তি আছেন। এতে প্রতিষ্ঠানটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং নির্বাহীর কার্যভার লাঘব হয়। কিন্তু রিতার প্রতিষ্ঠানে গতিশীলতার অভাব এবং শ্রম অসন্তোষ লক্ষ করা যায়।
কাম্য ব্যবস্থাপনা পরিসর কী?
সংগঠন কাঠামো নির্ধারণ কেন প্রয়োজন?
? ব্যাখ্যা কর।
রিতা ও মিতার প্রতিষ্ঠানের মধ্যে কার সংগঠন কাঠামোটি উত্তম? মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. জায়েন একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক সামরিক সংগঠনের মতো তার প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো নিম্নরূপ :

দীর্ঘদিন বিদেশে চাকরি শেষে দেশে ফিরে মোবারক সাহেব গ্রামে একটি ডেইজি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মটিতে ৫০ জন লোক নিয়োজিত। বি, কম ডিগ্রীধারী একজন ব্যবস্থাপক হিসাবরক্ষণসহ সার্বিক বিষয় দেখাশোনা করেন। পশুপালন বিষয়ে দক্ষ কেউ না থাকায় প্রায়শই জটিল সমস্যা দেখা দেয়। এমতাবস্থায় মোবারক সাহেব গ্রামের একজন অবসরপ্রাপ্ত উপজেলা পশুপালন কর্মকর্তাকে বিশেষজ্ঞ হিসেবে খণ্ডকালীন নিয়োগ দান করেন।
দীর্ঘদিন বিদেশে চাকরি শেষে দেশে ফিরে মোবারক সাহেব গ্রামে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠান করেন। ফার্মটিতে ১৫০ জন লোক নিয়োজিত BBA- ডিগ্রিধারী একজন ব্যবস্থাপক হিসাবরক্ষণসহ সার্বিক বিষয় দেখাশোনা করেন। পশুপালন বিষয়ে দক্ষ কেউ না থাকায় প্রায়শই জটিল সমস্যা দেখা দেয়। এমতবস্থায় মোবারক সাহেব গ্রামে একজন অবসরপ্রাপ্ত পশুপালন কর্মকর্তাকে বিশেষজ্ঞ হিসেবে খন্ডকালীন নিয়োগদান করেন।
মি. রোমেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা। তিনি তার বিভাগের সর্বময় কর্তৃত্বের অধিকারী। যে কোনো বিষয়ে তিনি তড়িৎ সিদ্ধান্ত নিতে পারেন। ফলে প্রতিষ্ঠানটি সফলভাবে ব্যবসায় পরিচালনা করে আসছে। তবে ইদানীং প্রতিষ্ঠানটিতে স্বজনপ্রীতি ও তোষামোদী করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।