অংশীদারি ব্যবসায়ের বিষয়াবলি
1.
রিদমা ও তানিয়া দুই বন্ধু চট্টগ্রাম শহরের সেন্ট্রাল প্লাজায় একটি আর্টিফিশিয়াল জুয়েলারি দোকানের মালিক। রিমা জুয়েলারির ডিজাইন নিয়ে কাজ করে এবং তানিয়া দোকান পরিচালনা ও বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ডিজাইনে আধুনিকতা ও বৈচিত্র্যতার অভাবে বিক্রির পরিমাণ কম হচ্ছে জানিয়ে তানিয়া রিমার সাথে দুর্ব্যবহার করে। রিমা নিজের মূলধন তুলে নিয়ে একটি বিপণি বিতানে আর একটি দোকান দেয়।
সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কাকে বলে?
অংশীদারি ব্যবসায়ে নামমাত্র অংশীদার গ্রহণ করা হয় কেন?
উদ্দীপকে মালিকানার ভিত্তিতে রিদমা ও তানিয়ার ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর ।
কোন বৈশিষ্ট্যের কারণে রিদমা পরবর্তী পর্যায়ে সংগঠনটি গড়ে তুলেছে বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আলিম, তমাল ও জামাল অংশীদারিত্বের ভিত্তিতে একটি ইলেকট্রনিক্সের দোকান প্রতিষ্ঠা করেছে। অন্যরা মূলধন দিলেও তমাল কোনো মূলধন দিতে পারেনি। তবে এ ব্যবসায়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জামাল জানিয়েছে চাকুরি করার কারণে ব্যবসায়ের দৈনন্দিন কাজে সে অংশ নিতে পারবে না। তবে আলিম ও তমালের প্রতি তার যথেষ্ট আস্থা ও বিশ্বাস রয়েছে।
মি. ইমন, রিমন ও রানা তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যথাক্রমে ১০,০০০-, ১৫,০০০/- ও ২০,০০০ টাকা নিয়ে লিখিত চুক্তি করে একটি অংশীদারি ব্যবসায় শুরু করেন। রিমন মূলধন বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করে না। লাভ-ক্ষতি বণ্টন নিয়ে চুক্তিতে কোনো কিছু উল্লেখ নেই। বছর শেষে তাদের মুনাফা হয় ৪৮,০০০ টাকা। রানা মুনাফা হিসেবে কত টাকা পাবে?
মি. সিফাত একজন ইঞ্জিনিয়ার। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে মূলধন ছাড়াই সাইদ, মুনিম ও রিফাত তাকে অংশীদার করে নেন। সিফাত, মুনিম ও সাইদ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু রিফাত ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করেন না। বছর শেষে সমান মুনাফা দাবি করেন।
