পদোন্নতির ধারণা ও ভিত্তি সমূহ
1. সবুজ ও সোহাগ দু'জন বন্ধু। একই যোগ্যতাসম্পন্ন। তারা একই প্রতিষ্ঠানে একই পদে কর্মরত। সবুজ ৩ জানুয়ারি ২০১০ ও সোহাগ ৪ জানুয়ারি ২০১০ এ কাজে যোগদান করেছিলেন। কর্তৃপক্ষ সবুজকে পদোন্নতি দিয়েছে। উদ্দীপকে যে পদোন্নতি পদ্ধতি ব্যবহৃত হয়েছে তাতে সুবিধা হলো- i. এতে যোগ্য ব্যক্তি পুরস্কৃত হয় ii. এতে পুরনো কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা সহজ হয়। iii. এরূপ পদ্ধতির ব্যবহারে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না নিচের কোনটি সঠিক?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. খান স্টার ব্যাংকের এমডি। তিনি চান তাঁর ব্যাংকের সকল অফিসারকে সব রকম কাজ জানতে হবে। মি. কাওসার ব্যাংকের সিনিয়র অফিসার। তিন বছরে তাঁকে ঋণদান বিভাগ ও বৈদেশিক বিনিময়ের মতো দুটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করতে হয়েছে। মি. খান তাঁর প্রতিষ্ঠানে পদোন্নতির একটা তালিকা প্রণয়ন করেছেন। এতে বেশ কিছু জুনিয়র ও সিনিয়র একই তালিকায় রয়েছেন। সাধারণভাবে বেমানান মনে হলেও দুধরনের কর্মকর্তারাই খুশি।
মি. আতিক ‘নিশা’ গ্রুপ অব কোম্পানিতে ২০১৫ সাল থেকে জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগ তার দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করে ২০২১ সালে তাকে সিনিয়র এক্সিকিউটিভ পদে পদোন্নতি দেয়। ফলে প্রতিষ্ঠানটি তার আর্থিক সুবিধা বৃদ্ধি করেছে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি পদোন্নতির কোন ভিত্তিটি অনুসরণ করেছে?
জনাব তানজিমুল ইসলাম সম্প্রতি কানাডা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন। তিনি দেশে ফিরে অন্য কোনো চাকরির খোঁজ না করে তাদের পারিবারিক প্রতিষ্ঠান বিসি টেক লি, এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন। তিনি কিছু কর্মচারী ও কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার উদ্যোগ নেন। তিনি তার প্রতিষ্ঠানের নিয়োগের সময় বিবেচনা করে পদোন্নতির ব্যবস্থা করলেন। ফলে যোগ্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। অধিকন্তু পদোন্নতিপ্রাপ্তরা দক্ষতার সাথে কাজ চালিয়ে নিতে পারলেন নাস্ত্র এ জন্য প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হলো।
স্মার্টডিউ লিমিটেড একটি বৃহৎ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি তিনজন সহকারী ব্যবস্থাপকের মধ্য হতে মি. সাকিবকে ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেয়। মি. সাকিব গত ১০-০৩-২০১৮ তারিখে সহকারী ব্যবস্থাপক হিসেবে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন। যেখানে একই পদমর্যাদায় অন্য দুইজন সহকারী ব্যবস্থাপক তার এক বছর পূর্ব হতেই অত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিষয়টি নিয়ে কর্মকর্তাদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে। অনেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পদোন্নতির বিদ্যমান নীতি বা ভিত্তিকে কিছুটা পরিবর্তনের অনুরোধ জানাচ্ছেন।