বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ
1.
সায়মা তার মায়ের কাছে বজ্রপাত কী তা জানতে চায়। জবাবে তার মা বললেন, বজ্রপাত হলো ভয়ংকর এক দানবের নিক্ষেপিত সাদা আগুনের ঝলক। একথা শুনে সায়মার বাবা বলল, বজ্রপাত হলো আকাশে ভাসমান মেঘের ভারি জলকণার ঘর্ষণের ফলে তৈরি বিদ্যুৎ।
অন্তর্ভুক্ত কী?
চেতনার মৌলিক অবস্থাসমূহকে ব্যাখ্যা করা যায় না কেন?
উদ্দীপকে মায়ের বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার নির্দেশ রয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকে সায়মার মায়ের এবং বাবার বক্তব্যে যে দুই ধরনের ব্যাখ্যার নির্দেশ রয়েছে তাদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
হিমেল গ্রামের বাড়ীতে বেড়াতে গেল। গ্রামের বন্ধু রনির সাথে বিকেলে নদীর উপর একটি ব্রিজ দেখতে গেল। তখন রনি বললো, এই ব্রিজটি যতবারই নির্মাণ করা হতো ততবারই ভেঙ্গে পড়ত। কিন্তু ১০ টি ছাগল বলিদানের পর আর ব্রিজটি ভাঙ্গেনি। এই কথা শুনে হিমেল বললো, আসলে ব্রিজটি যথাযথ পাইলিং, কারিগরি ত্রুটি ও উপযুক্ত উপকরণের অভাবে ভেঙে পড়তো।
তথ্য-১: চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয়।
তথ্য-২: রাহু নামক বিরাট দৈত্য যখন চাঁদকে গ্রাস করে তখন চন্দ্রগ্রহণ হয়।
গত বছর বিজ্ঞান মেলায় পলি ও পপি অংশগ্রহণ করেছিল। পলির প্রকল্পটি অত্যন্ত বৈজ্ঞানিকভাবে করা হয়েছিল যা জোয়ার-ভাটা ও জড় বস্তুর মাটিতে পতনের মত ঘটনাকে বুঝতে সহায়ক। কিন্তু পপির প্রকল্পের মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মত ঘটনাকে বৈজ্ঞানিক বিশ্লেষণের পাশাপাশি প্রাচীনকালের কুসংস্কারাচ্ছন্ন মানুষের ধ্যান-ধারণার উপর সবিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
ভূমিকম্প নিয়ে দুই বন্ধুর কথোপকথন:
প্রথম বন্ধু: পৃথিবী একটি দৈত্যের মাথার উপর দাঁড়িয়ে আছে। দৈত্য যখন ক্রুদ্ধ হয় তখন পৃথিবী কেঁপে উঠে।
দ্বিতীয় বন্ধু: আমাদের ভূ-পৃষ্ঠ অনেকগুলো প্লেট এর সমন্বয়ে গঠিত। পৃথিবীর অভ্যন্তরে চলমান প্লেটগুলোর মধ্যকার সংঘর্ষ সৃষ্টি হলে পৃথিবী কেঁপে উঠে।