কৃষি পণ্যের বিপণন
1. সুজন সাহেব একজন কৃষক। তিনি তার জমিতে এ বছর শুধু আলু চাষ করেছেন। আলুর ফলন খুবই ভালো হয়েছে। কিন্তু তার মন খুবই খারাপ। কারণ আলুর দাম এতই কম যে তার খরচ উঠবে না। কিছুদিন পর আলু বিক্রি করতে পারলে তার লাভ হবে বলে তিনি মনে করছেন। তিনি বেগুন চাষ না করে আলু চাষ করার জন্য আফসোস করছেন। কারণ এ বছর বেগুনের দাম বেশি।
GDP তে কৃষির কোন উপখাতের অবদান বেশি?
কৃষি পণ্যের বিপণন বলতে কী বোঝ?
উদ্দীপকে উল্লিখিত সুজন সাহেবের মন খারাপ হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।
সুজন সাহেব কীভাবে লাভবান হতে পারতেন? ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সুজনের পিতা একজন প্রান্তিক কৃষক। সুজন এমএ পাস করে চাকরির পিছনে না ঘুরে অন্যের জমি বর্গা নিয়ে পেয়ারার চাষ করে। এজন্য সে এনজিও থেকে ঋণ নিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ায় সুজনের পেয়ারার ফলনও খুব ভালো হলো। কিন্তু অধিক পরিবহন ব্যয়, বাজার তথ্যের অভাব, দালাল-ফড়িয়া, সংরক্ষণের অভাব ইত্যাদি সমস্যার কারণে সে পেয়ারার ন্যায্য মূল্য পেলন না।
রাহাত তার জমিতে আলু চাষ করে। এতে ফলন ভালো হয়। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দুর্বল বাজার কাঠামোসহ বিভিন্ন সমস্যার কারণে নামমাত্র মূল্যে গ্রামীণ প্রাথমিক বাজারে আলু বিক্রি করতে সে বাধ্য হয়। ন্যায্যমূল্য না পাওয়ায় সে আলু চাষে নিরুৎসাহী হয়ে পড়ে। তাই কৃষির উন্নয়নে বর্তমান সরকার গুদামঘর নির্মাণ এবং স্বল্প সুদে ঋণদানসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

এরশাদ তার জমিতে আলু চাষ করে। এতে ফলনও ভালো হয়। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দুর্বল বাজার কাঠামোসহ বিভিন্ন সমস্যার কারণে নামমাত্র মূল্যে গ্রামীণ প্রাথমিক বাজারে আলু বিক্রি করতে সে বাধ্য হয়। ন্যায্যমূল্য না পাওয়ায় সে আলু চাষে নিরুৎসাহী হয়ে পড়ে। কৃষির উন্নয়নে বর্তমান সরকার গুদাম ঘর নির্মাণ এবং স্বল্প সুদে ঋণদানসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।