স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন ও চলতি হিসাব
1. সুমি ও মিমি একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা ৩ঃ ২ অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে কারবার পরিচালনা করে। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের ব্যবসায়ের মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল :
১ জুলাই তারিখে সুমি ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। মিমি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বার্ষিক ২০,০০০ টাকা বেতন পাবে। সুমি বছরের মাঝামাঝি ৩০,০০০ টাকা ব্যবসায়ে ঋণস্বরূপ আনয়ন করে। উক্ত বছরে সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও সুমি - 8,000 টাকার পণ্য উত্তোলন করে; যা হিসাবভুক্ত হয়নি। মূলধনের ওপর ১০% সুদ ধরতে হবে। উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নিট মুনাফা ৮০,০০০ টাকায় উপনীত হয়।
স্থিতিশীল পদ্ধতিতে সুমির মূলধন হিসাব প্রস্তুত কর।
অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাবের ডেবিট দিকের দফাগুলোর পরিমাণ নির্ণয় কর।
অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাবের ডেবিট দিকের দফাগুলোর পরিমাণ নির্ণয় কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জামাল, কামাল ও আপন একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ৩:২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। সম্ভাব্য লাভের আশায় অংশীদারগণ প্রতিমাসের শেষে ২,০০০ টাকা, ১,০০০ টাকা ও ৬০০ টাকা করে নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও জামাল ব্যক্তিগত ব্যবহারের জন্য ১০,০০০ টাকার পণ্য ব্যবসায়ে হতে উত্তোলন করে যা হিসাব বইতে লিখা হয়নি। মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। ২০২৩ সালে ১ জানুয়ারি তারিখে তাঁদের চলতি হিসাবের ব্যালেন্স (উদ্বৃত্ত) ছিল জামাল ২০,০০০ টাকা (ক্রেডিট), কামাল ১৫,০০০ টাকা (ডেবিট) ও আপন ১০,০০০ টাকা (ক্রেডিট)।
উপরিউক্ত সমন্বয় সাধনের পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের নীট মুনাফা ২,০০,০০০ টাকায় উপনীত হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে রুহানি ও রুবাবা যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে। অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তুতে নিম্নোক্ত ধারা সন্নিবেশিত ছিলঃ
i) রুহানি মাসিক ১,২০০ টাকা এবং রুবাবা ৯০০ টাকা বেতন পাবে।
ii) তারা মূলমনের উপর বার্ষিক ১২% হারে সুদ পাবে।
iii) জবাব্য নিট লাভের উপর ৫.ডি কমিশন পাবে। নিট লাভ থেকে অংশীদারদের বেতন, মূলধনের সুদ চার্জ করার পর তবে কমিশন চার্জ করার পূর্বে এ কমিশন ধার্য করতে হবে।
iv) সারা বছর ধরে রুহানি ও রুবাবা যথাক্রমে নগদ ৮,০০০ টাকা ও ৬,০০০ টাকা উত্তোলন করে। এ ছাড়াও রুহানি ১,০০০ টাকার পণ্য উত্তোলন করে।
v) রুবাবা ০১-১০-২০২৩ তারিখে কারবারে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে আনয়ন করে।
vi) তারা স্থায়ী মূলখন পদ্ধতিতে হিসাব সংরক্ষন করতে সম্বর হয়।
উপরোল্লিখিত সমন্বয় সাধনের পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে মুনাফা ছিল ২,০০,০০০ টাকা।
মিনা, রুনা ও কনা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৫: ৩: ২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল, মিনা ২,০০,০০০ টাকা; রুনা ১,৫০,০০০ টাকা ও কনা ১,০০,০০০ টাকা এবং ঐ একই তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল:
মিনা ২০,০০০ টাকা (ক্রেডিট)
রুনা ১৫,০০০ টাকা (ডেবিট)
কনা ১০,০০০ টাকা (ক্রেডিট)
কনা ২০২২ সালের ১ এপ্রিল তারিখে ১,০০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে এবং কনা মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে যার অর্ধেক নগদে তুলে নেয়। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় মিনা, বুনা ও কনা সারাবছরে যথাক্রমে ১০,০০০ টাকা; ৯,০০০ টাকা ও ৬,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ ১,২০,০০০ টাকা।
ক, খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা, ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। গ মাসিক ৮০০ টাকা করে বেতন পাবে। ২০২৩ সালে ১ জানুয়ারি তারিখে চলতি হিসাবের ব্যালেন্স ক ৩,০০০ টাকা (ক্রেডিট), খ ১,০০০ টাকা (ডেবিট) ও গ ১,৫০০ টাকা (ক্রেডিট) ছিল। মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ক ১ জুলাই, ২০২৩ তারিখে ১০,০০০ টাকা ঋণ প্রদান করেন। সারা বছর ধরে ক ১০,০০০ টাকা, খ ৮,০০০ টাকা ও গ ৫,০০০ টাকা নগদ উত্তোলন করেন। এই উত্তোলনের উপর যথাক্রমে ৪০০ টাকা, ২৬০ টাকা ও ২০০ টাকা সুদ ধার্য করা হয়। কারবারের লাভ-লোকসান বণ্টন অনুপাত ৪ঃ৩ঃ২ ছিল। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে মুনাফার পরিমাণ ছিল ৫০,০৫০ টাকা।