পরিকল্পনার প্রকারভেদ
1. স্থায়ী পরিকল্পনা কত প্রকার?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
BRAND INC. একটি TV উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে 'ক' নামক দেশে ৫ লক্ষ পিস সাধারণ LED TV রপ্তানির সিদ্ধান্ত নেয়। কিন্তু ২০১৭ সালে 'ক' দেশে- SMART TV-র চাহিদা বৃদ্ধি পায়। এমতাবস্থায়, প্রতিষ্ঠানটি সাধারণ LED TV উৎপাদন ও রপ্তানি বাদ দিয়ে SMART TV উৎপাদন ও বিপণনের সিদ্ধান্ত নেয়। এতে প্রতিষ্ঠানটি বাজার ধরে রাখতে সক্ষম হয় ।
জনাব জলিল একজন লম্বপ্রতিষ্ঠিত ডেভেলপার কোম্পানির মালিক। তিনি তার প্রতিষ্ঠানের জন্য ১০ তলা একটি পরিকল্পনা গ্রহণ করেন। তবে রড, সিমেন্ট ও শ্রমিক প্রাপ্তির ওপর নির্ভরতার কারণে তার পরিকল্পনটি প্রতি ২ বছর পরপর পুনঃমূল্যায়নের সুযোগ রয়েছে। উদ্দীপকে বর্ণিত জনাব জলিলের প্রণীত পরিকল্পনাটি হচ্ছে—
i. স্বল্পমেয়াদি
ii. মধ্যমেয়াদি
iii. দীর্ঘমেয়াদি
নিচের কোনটি সঠিক?
যমুনা লিমিটেড আগামী বছর ১০% বিক্রয় বৃদ্ধি করতে চায়। সে লক্ষ্যে কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব উৎপল সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপকগণের মাধ্যমে উৎপাদন, ক্রয়, বাজারজাতকরণ, বিক্রয়, অর্থ ও মানবসম্পদ বিভাগে আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করেন। পরবর্তীতে তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য পণ্য সারিতে আরও পাঁচটি পণ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিস্তা গার্মেন্টস বিভিন্ন স্তরের কর্মীদের জন্য বেতন গ্রেডের ব্যবস্থা রাখেনি এবং নিয়মিত বেতনও প্রদান করে না। বোনাসের ব্যবস্থা আছে তবে সময়মতো প্রদান করে না। কিন্তু নির্ধারিত মজুরি দেওয়া হয়। বর্তমানে নগদ অর্থের অভাবে ইদের আগে বেতন-ভাতা সুষ্ঠুভাবে দিতে পারেনি। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং অপ্রীতিকর ঘটনা ঘটে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা হ্রাস পায়। সমস্যা সমাধানের জন্য তিস্তা গার্মেন্টসে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন?