ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা
1. হৃদয় বাবু একজন ধার্মিক, প্রজ্ঞাবান ও নৈতিক মূল্যবোধে বলীয়ান উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি ক্ষমাশীল, ক্ষমতার দম্ভ তার একেবারেই নেই। অপরপক্ষে একই অফিসে একই পদে চাকরি করে দীপক বাবু সব সময় অনৈতিক উপায়ে মানুষের কাছে অর্থ আদায় করে। অফিসে সবার কাছে দীপক বাবু একজন অসৎ, ঠগ, প্রতারক হিসেবে পরিচিত।
ধর্মের বাহ্যলক্ষণ কয়টি?
"নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের এক নিবিড় সম্পর্ক"- কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের হৃদয় বাবুর চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে ধার্মিকের স্বরূপ বর্ণনা করো।
উদ্দীপকের হৃদয় বাবু ও দীপক বাবুর শেষ পরিণতি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ব্রজমোহন বাবু সুখে-দুঃখে নিরুদ্বেগ থাকেন। আনন্দে অতি উদ্বেল হন না, দুঃখে ভেঙে পড়েন না। দান ও দয়া তার দু'টি প্রধান নৈতিক গুণ। সহকর্মী অনীল বাবু সর্বদা বিষণ্ণ থাকেন। তিনি অল্পতেই রেগে যান। কাঙ্ক্ষিত বস্তু অর্জনের জন্য অনেক সময় লোভের বশবর্তী হয়ে অসৎ পথ অবলম্বন করেন। পরিণামে তার অধঃপতন হয়েছে।
মৃণাল বাবু অফিসে যাওয়ার পথে দেখতে পান, একটি দোকানে আগুন লেগেছে। তিনি নিজের জীবনের চিন্তা না করে আগুনে আটকা পড়া কর্মচারীদের উদ্ধার করেন। অন্যদিকে বিথি কালীপূজা উপলক্ষ্যে কেনাকাটা করার জন্য বাজারে যায়। রাস্তায় জীর্ণদেহী এক ভিক্ষুক ভিক্ষা চাইলে সে তার জমানো টাকা ভিক্ষুককে দান করে।
প্রথমার বাবা প্রথমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছেন। একবার 'ক' নামক এক ছেলের সঙ্গে বিয়ের কথা প্রায় শেষ পর্যায়ে এসেছিল। এমন সময় পাত্রপক্ষ প্রথমার বাবার কাছে একটি প্রাইভেট কার দাবি করে। প্রথমার বাবা একথা শোনার সাথে সাথেই বলেন- 'এমন ছোট মনের মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দেব না।'- যদিও একটা প্রাইভেট কার দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য প্রথমার বাবার ছিল। তাছাড়া বিষয়টি তার কাছে অসম্মানজনক কাজ বলে মনে হয়।
প্রত্যয় বাবু তার সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করেন। তাছাড়া অতিথি সেবা, মা-বাবার ভরণ-পোষণ, সমাজের প্রতি যে কর্তব্য তিনি তা নিষ্ঠার সাথে পালন করেন। তার প্রতিবেশী সজল বাবুর ধারণা হলো, জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকা।
ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকলেই কর্ম-ফলাসক্তি ও ভোগাসক্তি ত্যাগ হয়।