প্রশিক্ষণ
1.
ইউনিক লেদার ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপনা পরিচালক মি. রাইসুল। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের এক পদ থেকে অন্য পদে স্থানান্তর করে অভিজ্ঞ তত্ত্বাবধায়কের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ধরনের কার্যসম্পাদনে তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে। এতে কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মনোবল ও মানসিক অবস্থার উন্নতি ঘটে।
সরল রৈখিক সংগঠন কী?
পদোন্নতি বলতে কী বোঝায়?
মি. রাইসুল কোন পদ্ধতিতে কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ কর্মীদের মনোবল উন্নয়নে কতটুকু সহায়ক বলে তুমি মনে কর? মতামত দাও
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আনমনা লিমিটেড বিভিন্ন কোয়ালিটির রড উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ দেওয়ার জন্য কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে একটি পত্রিকায় বিজ্ঞাপন দেন। আবেদনকৃত ১,০০০ প্রার্থী থেকে যাচাই-বাছাই শেষে ৪০ জনকে নিয়োগ দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীকে প্রতিষ্ঠানের ৬ টি বিভাগের পর্যায়ক্রমে একমাস করে কাজ করার নির্দেশনা দেন।
নিশান লি. কোম্পানি দক্ষ ও অভিজ্ঞ নির্বাহীর তত্ত্বাবধানে কর্মীদের অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বাড়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত হাতে কলমে প্রশিক্ষণ দেয়। অপরদিকে হক লি. কোম্পানি একই ধরনের নির্বাহীর অধীনে বেশি দায়িত্বপূর্ণ পদের কর্মীদের উন্নয়ন ও প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
পদ্মা ব্যাংক লি. ২০ জন প্রবেশনারী অফিসার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে । আরমান লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে নির্বাচিত হন। ব্যাংকে যোগদান করার পর আরমানকে বিভিন্ন বিভাগে কাজ করতে হয়েছে। তিনি এক মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করে সাফল্যের সাথে সমাপ্ত করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জনাব ইমতিয়াজ আরমানের কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে তার পদোন্নতির সুপারিশ করেছেন।
যোগ্য কর্মী নিয়োগের উদ্দেশ্যে 'X' লি. জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয়। পরবর্তীতে নবনিযুক্ত কর্মীদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নেন। ফলে প্রতিষ্ঠানে অপচয় কম হয় এবং সহজেই লক্ষ্য অর্জিত হয়।