প্রশিক্ষণ
1.
নিশান লি. কোম্পানি দক্ষ ও অভিজ্ঞ নির্বাহীর তত্ত্বাবধানে কর্মীদের অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বাড়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত হাতে কলমে প্রশিক্ষণ দেয়। অপরদিকে হক লি. কোম্পানি একই ধরনের নির্বাহীর অধীনে বেশি দায়িত্বপূর্ণ পদের কর্মীদের উন্নয়ন ও প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
সেমিনার কী?
কর্মীসংস্থান বলতে কী বোঝায়
উদ্দীপকের নিশান লি. কোম্পানি প্রশিক্ষণের কোন পদ্ধতিটি অনুসরণ করছে? ব্যাখ্যা কর ।
হক লি. কোম্পানি গৃহীত প্রশিক্ষণ পদ্ধতিটির ধরন উল্লেখপূর্বক এর যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আনমনা লিমিটেড বিভিন্ন কোয়ালিটির রড উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ দেওয়ার জন্য কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে একটি পত্রিকায় বিজ্ঞাপন দেন। আবেদনকৃত ১,০০০ প্রার্থী থেকে যাচাই-বাছাই শেষে ৪০ জনকে নিয়োগ দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীকে প্রতিষ্ঠানের ৬ টি বিভাগের পর্যায়ক্রমে একমাস করে কাজ করার নির্দেশনা দেন।
পদ্মা ব্যাংক লি. ২০ জন প্রবেশনারী অফিসার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে । আরমান লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে নির্বাচিত হন। ব্যাংকে যোগদান করার পর আরমানকে বিভিন্ন বিভাগে কাজ করতে হয়েছে। তিনি এক মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করে সাফল্যের সাথে সমাপ্ত করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জনাব ইমতিয়াজ আরমানের কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে তার পদোন্নতির সুপারিশ করেছেন।
যোগ্য কর্মী নিয়োগের উদ্দেশ্যে 'X' লি. জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয়। পরবর্তীতে নবনিযুক্ত কর্মীদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নেন। ফলে প্রতিষ্ঠানে অপচয় কম হয় এবং সহজেই লক্ষ্য অর্জিত হয়।
জনাব খালিদ হাসান নর্থ-সাউথ মোটরস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক। তিমি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় কর্মীর শূন্য পদ পূরণের জন্য দক্ষ ও যোগ্য কর্মী নির্বাচনের জন্য তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। নির্বাচিত কর্মীদেরকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছয় মাসের প্রশিক্ষণ শেষে তিনি স্থায়ীভাবে নিয়োগ দেন। এতে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান সফলতার মুখ দেখতে পায়।