চর্চাচর্চা
রেজিস্ট্রেশন
Chorcha
01605-002711
[email protected]
Moho, House No- 568, Road 1/A, Rajshahi 6207

Features

Mock Exam
Question Bank

Streams

SSC Science
HSC Science
HSC Arts
HSC Commerce
BCS/Job

Company

About
OurSchool
Affiliates
Help
FAQ

Legal

Terms & Conditions
Privacy Policy
Refund Policy
E-TIN NUMBER: 371617991290
Trade licence No: 03/B - 2673
Get it on Google PlayDownload on the app store

© 2026 Chorcha Tech Ltd. All rights reserved.

Institution management for schools — ourschool.io

স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন ও চলতি হিসাব

1. বৎসরের শুরুতে X ও Y এর চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত ছিল। ডেবিট উদ্বৃত্তকে ক্রেডিট উদ্বৃত্ত করতে i. মুনাফার পরিমাণ বাড়াতে হবে, ii. মূলধনের সুদের হার বাড়াতে হবে iii. উত্তোলনের পরিমাণ কমাতে হবে নিচের কোনটি সঠিক?

স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন ও চলতি হিসাব টপিকের ওপরে পরীক্ষা দাও
ai robot

তোমার যে কোন ডাউট সলভ করো চর্চা

Ai এর মাধ্যমে

Try চর্চা Ai
বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো

ডাউট সলভিং চর্চা AI

ডাউট সলভিং চর্চা AI

উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

সবকিছু এক প্রিমিয়াম প্যাকেজে

Related question

সুমি ও মিমি একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা ৩ঃ ২ অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে কারবার পরিচালনা করে। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের ব্যবসায়ের মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল :

১ জুলাই তারিখে সুমি ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। মিমি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বার্ষিক ২০,০০০ টাকা বেতন পাবে। সুমি বছরের মাঝামাঝি ৩০,০০০ টাকা ব্যবসায়ে ঋণস্বরূপ আনয়ন করে। উক্ত বছরে সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও সুমি - 8,000 টাকার পণ্য উত্তোলন করে; যা হিসাবভুক্ত হয়নি। মূলধনের ওপর ১০% সুদ ধরতে হবে। উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নিট মুনাফা ৮০,০০০ টাকায় উপনীত হয়।

জামাল, কামাল ও আপন একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ৩:২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। সম্ভাব্য লাভের আশায় অংশীদারগণ প্রতিমাসের শেষে ২,০০০ টাকা, ১,০০০ টাকা ও ৬০০ টাকা করে নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও জামাল ব্যক্তিগত ব্যবহারের জন্য ১০,০০০ টাকার পণ্য ব্যবসায়ে হতে উত্তোলন করে যা হিসাব বইতে লিখা হয়নি। মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। ২০২৩ সালে ১ জানুয়ারি তারিখে তাঁদের চলতি হিসাবের ব্যালেন্স (উদ্বৃত্ত) ছিল জামাল ২০,০০০ টাকা (ক্রেডিট), কামাল ১৫,০০০ টাকা (ডেবিট) ও আপন ১০,০০০ টাকা (ক্রেডিট)।

উপরিউক্ত সমন্বয় সাধনের পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের নীট মুনাফা ২,০০,০০০ টাকায় উপনীত হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে রুহানি ও রুবাবা যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে। অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তুতে নিম্নোক্ত ধারা সন্নিবেশিত ছিলঃ

i) রুহানি মাসিক ১,২০০ টাকা এবং রুবাবা ৯০০ টাকা বেতন পাবে।

ii) তারা মূলমনের উপর বার্ষিক ১২% হারে সুদ পাবে।

iii) জবাব্য নিট লাভের উপর ৫.ডি কমিশন পাবে। নিট লাভ থেকে অংশীদারদের বেতন, মূলধনের সুদ চার্জ করার পর তবে কমিশন চার্জ করার পূর্বে এ কমিশন ধার্য করতে হবে।

iv) সারা বছর ধরে রুহানি ও রুবাবা যথাক্রমে নগদ ৮,০০০ টাকা ও ৬,০০০ টাকা উত্তোলন করে। এ ছাড়াও রুহানি ১,০০০ টাকার পণ্য উত্তোলন করে।

v) রুবাবা ০১-১০-২০২৩ তারিখে কারবারে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে আনয়ন করে।

vi) তারা স্থায়ী মূলখন পদ্ধতিতে হিসাব সংরক্ষন করতে সম্বর হয়।

উপরোল্লিখিত সমন্বয় সাধনের পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে মুনাফা ছিল ২,০০,০০০ টাকা।

মিনা, রুনা ও কনা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৫: ৩: ২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল, মিনা ২,০০,০০০ টাকা; রুনা ১,৫০,০০০ টাকা ও কনা ১,০০,০০০ টাকা এবং ঐ একই তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল:

মিনা ২০,০০০ টাকা (ক্রেডিট)

রুনা ১৫,০০০ টাকা (ডেবিট)

কনা ১০,০০০ টাকা (ক্রেডিট)

কনা ২০২২ সালের ১ এপ্রিল তারিখে ১,০০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে এবং কনা মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে যার অর্ধেক নগদে তুলে নেয়। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় মিনা, বুনা ও কনা সারাবছরে যথাক্রমে ১০,০০০ টাকা; ৯,০০০ টাকা ও ৬,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ ১,২০,০০০ টাকা।